পাকিস্তানের পাওয়ার শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটিরই অংশ হিসেবে এবার পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট সহযোগিতা চাইলেন আইসিসির সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শারদ পাওয়ারের। সম্প্রতি দিল্লি সফরের সময় পাওয়ারের সঙ্গে দেখা করেন পিসিবির চেয়ারম্যান। সে সাক্ষাতেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি তুলে ধরেন বাট, ‘আমি তাঁকে বলেছি, আইসিসির প্রধান এবং ভারতের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পাকিস্তান-ভারতের মধ্যে ক্রিকেট আয়োজনের ব্যাপারে অনেক সহযোগিতা তিনি করতে পারেন।’ ২০০৭ সালের পর থেকে দুই দেশের ক্রিকেট সফর বিনিময় বন্ধ আছে। ওয়েবসাইট।