পাকিস্তানের প্রায় সব ম্যাচই পাতানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাকিস্তানের প্রায় সব ম্যাচই পাতানো। দলে কয়েকজন প্রতারক ক্রিকেটার আছেন, যাঁরা সব সময় ম্যাচ পাতানোর চেষ্টা করেন’—ইয়াসির হামিদের বরাত দিয়ে আজ রোববার এমন খবর প্রকাশ করেছে লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারি ফাঁস করা ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড।পত্রিকাটি জানিয়েছে, সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় আরও একজনকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে কৌশলগত কারণে অভিযুক্ত চতুর্থ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। আগে অভিযুক্ত তিন ক্রিকেটারের চেয়েও নাকি তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর! নিউজ অব দ্য ওয়ার্ল্ড হুমকি দিয়েছে, স্পট ফিক্সিং প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ, টেক্সট মেসেজ, ছবি সবকিছু নিয়েই হাজির হবে তারা। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় লন্ডনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, দলের ম্যানেজমেন্ট, ক্রিকেটার ও ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান জরুরি বৈঠক করেছেন। পাকিস্তান যখন পরিস্থিতি শান্ত করার চেষ্টায় মরিয়া তখন উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াসির হামিদের মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে, ‘আমি কখনোই ম্যাচ গড়াপেটা করিনি। সব সময় নিজের খেলা নিয়েই ভেবেছি। আর এ কারণেই গত দুই বছর আমাকে দলের বাইরে থাকতে হয়েছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!’—টাইমস অব ইন্ডিয়া