পাকিস্তানের ফুটবলেও বাংলাদেশ-হতাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর সাময়িক বাতিল করেছে বিসিবি। এই ক্রিকেট সফরের ডামাডোলে হয়তো চাপা পড়ে গেছে ফুটবল। না হলে নিরাপত্তা ইস্যুতে লাহোরে অনুষ্ঠেয় এশিয়ান কনফেডারেশন কাপ (এএফসি প্রেসিডেন্ট কাপ) থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পাকিস্তানে কম ঝড় তোলেনি। ক্রিকেটের পাশাপাশি এটাও দুই দেশের ক্রীড়াসম্পর্কে বড় ধাক্কা বলে মনে পাকিস্তান।এএফসি প্রেসিডেন্ট কাপ আগামী ৮ মে থেকে শুরু হবে লাহোরে। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি সরে দাঁড়িয়েছে। পিএফএফের সচিব আহমেদ ইয়ার খান লোধি ক্ষোভ ও হতাশার সঙ্গে বলেছেন, ‘আমাদের প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের সরে দাঁড়ানোটা খুবই হতাশাজনক। আমরা এএফসিকে অনুরোধ করেছি, তাদের নিষিদ্ধ করতে। কারণ এএফসির সিদ্ধান্তেই আমরা টুর্নামেন্টটির আয়োজক হয়েছি। কাজেই সরে দাঁড়ানোর কোনো কারণ নেই।’ ওয়েবসাইট।