পাকিস্তানের বড় জয়
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারতে এবার একটু আগেভাগেই ব্রিটেনে চলে গেছে পাকিস্তান। আর প্রস্তুতির শুরুটাও হলো দারুণ। কাল এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিসবাহ-উল হকের দল জিতেছে ৯৬ রানে। বড় এই জয়ে অবশ্য বোলারদের অবদানই বেশি। বিশেষ করে, পেসার জুনাইদ খান ও স্পিনার সাঈদ আজমলের। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে করেছিল মাত্র ২৩১ রান। সেটাও অধিনায়ক মিসবাহর অপরাজিত ৮৩ রানের ইনিংসের কল্যাণে। ৮০ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছয় মেরেছেন পাকিস্তানি অধিনায়ক। ইমরান ফরহাত (৪৯) ও নাসির জামশেদ (২০) উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ৫০ রান এনে দিলেও ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এ ছাড়া আজমল করেছেন ২৮ রান। ৩৮ রানে ৩ উইকেট নেওয়া অফ স্পিনার মাজিদ হক (৪৪টি) এখন স্কটল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি। ওয়েবসাইট। জবাবে স্কটল্যান্ড ৩৯.৪ ওভারে ১৩৫ রানে অলআউট। জুনাইদ ১৯ রানে তিনটি, আজমল ২৫ রানে নিয়েছেন তিন উইকেট। আগামীকাল এই এডিনবরাতেই দ্বিতীয় ওয়ানডে।