পাকিস্তানের লক্ষ্য ১৩৪ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার এইটের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। জে পি ডুমিনির ৪৮ রানের লড়াকু ইনিংসটির সুবাদে পাকিস্তানকে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ হাফিজ ও ইয়াসির আরাফাত।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুর সাত ওভারের মধ্যে মাত্র ২৮ রানে দুই ওপেনার হাশিম আমলা, রিচার্ড লেভি ও জ্যাক ক্যালিসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা সচল রাখতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দিয়েছিলেন জে পি ডুমিনি ও ফারহান বেহারডিন। পঞ্চম উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গী করে আবার স্কোরবোর্ডে ৪৮ রান যোগ করেন ডুমিনি। ১৮ বলে ২৫ রান করে আউট হয়েছেন ভিলিয়ার্স। ৪৮ রানের লড়াকু ইনিংস খেলে ১৯তম ওভারে সাজঘরে ফিরেছেন জে পি ডুমিনি।