পাকিস্তানের লক্ষ্য ১৯২
ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডেতে ১২৫ রানের বিশাল ব্যবধানে হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাই একজন বাড়তি পেসার নিয়েছে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল-হক কাল সেঞ্চুরিয়নে খেলালেন মোহাম্মদ ইরফানকে। সাত ফুট এক ইঞ্চি উচ্চতার পেসার সেঞ্চুরিয়নে গতি আর বাউন্সে ভালোই বিপাকে ফেলেছেন দক্ষিণ আফ্রিকাকে। একসময় ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার চার টপ-অর্ডার ব্যাটসম্যানকেই ফেরান ইরফান। ৭ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট, যেটি তাঁর ওয়ানডে ক্যারিয়ার-সেরা বোলিং। ৪৩.২ ওভারে ১৯১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। একপর্যায়ে ধ্বংসস্তূপ থেকে দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলার চেষ্টা করেন ফারহান বেহারডিয়েন, করেন সর্বোচ্চ ৫৮। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে পাকিস্তান তুলেছিল ৩৭/১। ঝড়-বৃষ্টির কারণে ঘণ্টা দুয়েক বন্ধ ছিল খেলা। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৪ ওভারে। ওয়েবসাইট।