পাকিস্তানের লক্ষ্য ২৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮ বলে ২৪! ধুন্ধুমার ক্রিকেটের এই যুগে কারও এমন শ্লথ ব্যাটিং অনেকেরই চোক কুঁচকে ফেলতে পারে। আর ব্যাটসম্যানটির নাম যদি হয় ডেভিড ওয়ার্নার! অনেকের চোখ নিশ্চয়ই কপালে উঠে যাবে। কাল আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াও যেন কখনো চেনা, কখনো অচেনা। একসময় ৪ উইকেটে ৮৭, সেখান থেকে ৫ উইকেটে ২১১; কিন্তু আবার ইনিংস শেষ করল ৯ উইকেটে ২৪৮ রান করে। মাইক হাসির ৬১, মাইকেল ক্লার্ক ৩৭ আর জর্জ বেইলি করেছেন ৩৯ রান। দ্বিতীয় ওভারেই ওপেনিং সঙ্গী ম্যাথু ওয়েডকে হারিয়ে ফেলায় ওয়ার্নার এমন খোলসে ঢুকে গিয়েছিলেন কি না, কে জানে। তবে স্বভাববিরুদ্ধ ব্যাটিং করলেও দ্বিতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৬৬ রানের দারুণ একটা জুটি গড়ে শুরুর ধাক্কাটা সামলে নিয়েছিলেন। কিন্তু আজমল আর হাফিজের ঘূর্ণিতে একপর্যায়ে ৮৭ রানে ৪ উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া। বেইলি আর ম্যাক্সওয়েলের সঙ্গে দুটো ফিফটি জুটি গড়ে আবারও দলকে কক্ষপথে ফেরান হাসি। আজমল চারটি আর জুনায়েদ খান নিয়েছেন তিনটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান বিনা উইকেটে তুলেছিল ৬৩। জামশেদ ৩২ রানে ব্যাট করছিলেন, সঙ্গী হাফিজের ২২। ওয়েবসাইট।