পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ হকিতে অংশ নিতে কালই মালয়েশিয়া পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় হকি দল। দেশে সুযোগ না হলেও মালয়েশিয়ায় বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় অনুষ্ঠেয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে না থাকলেও পাকিস্তানের মতো দলের বিপক্ষে মাঠে নামাটা দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপচারিতায় আজকের প্রস্তুতি ম্যাচের ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ নাভিদ আলম।

এদিকে, মালয়েশিয়ার ইপোহতে পৌঁছে পুরো দলই সুস্থ আছে বলে জানিয়েছেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। এশিয়া কাপের আগে পাকিস্তানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটি দলের জন্য দারুণ সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ইপোহতে অনুশীলনের সুযোগ-সুবিধাও চমত্কার বলে তিনি জানান।

২৫ আগস্ট বাংলাদেশ সময় বেলা দুইটায় গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।