পাকিস্তানের সর্বনিম্ন রানের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৯ রানে গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে এটাই পাকিস্তানের সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে টেস্টে পাকিস্তানের সর্বনিম্ন ইনিংসটি ছিল ৫৩ রানের। ২০০২ সালে ‘নিরপেক্ষ ভেন্যু’ শারজায় ওই লজ্জায় ডুবেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে একইদিনে প্রথম ইনিংসে ৫৯ রানে গুটিয়ে গিয়েছিল তারা।আজ টেস্টের দ্বিতীয় দিনে আজহার আলী ও মিসবাহ-উল হক বাদে পাকিস্তানি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের সংগ্রহ গড়তে সক্ষম হননি। আজহার করেন ১৩ রান। অধিনায়ক মিসবাহর সংগ্রহ ১২ রান। পাকিস্তানি ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে ছয়টি উইকেট তুলে নেন ডেল স্টেইন। ৮.১ ওভার বল করে এই ফাস্ট বোলার দেন মাত্র ৮ রান। এ ছাড়া দুটি করে উইকেট নেন ভেরনন ফিল্যান্ডার ও জ্যাক ক্যালিস। এর আগে প্রথমে ব্যাট করে ২৫৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সূত্র: ক্রিকইনফো।