পাকিস্তানের ‘সংক্ষিপ্ত’ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর। আর এ সফরের আগে মাত্র তিন-চার দিনের প্রস্তুতি নেবেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এই ‘সংক্ষিপ্ত’ প্রস্তুতির কারণ ‘দুর্বল’ প্রতিপক্ষ নয়। কারণ, আসছে পবিত্র রমজান মাস।‘২ আগস্টের দিকে রমজান শুরু হবে, আর ২৪ তারিখে হারারের উদ্দেশে ক্রিকেটাররা দেশ ছাড়বে। তবে দেশ ছাড়ার আগে তিন-চার দিনের একটি কন্ডিশন ক্যাম্প রাখা হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য’—পিটিআইকে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।তবে ওই কর্মকর্তা জানান, কন্ডিশনিং ক্যাম্পের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কোচ ওয়াকার ইউনুস অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর এ তারিখ চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, তিন সপ্তাহের জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ওয়েবসাইট।