প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্ধ ভক্ত যাকে বলে, লোকটি বোধ হয় তার চেয়েও বেশি কিছু। বলতে পারেন নেইমারের ‘পাগল ভক্ত’। নেইমারকে খুঁজতে এই ভক্ত কলম্বিয়ার সান্তা মার্তা শহরের এক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সই চুরি করে নিয়ে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্সটি চালিয়ে হাসপাতাল থেকে ১৩ কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর পড়লেন পুলিশের হাতে ধরা। লোকটি তখন চিৎকার দিয়ে বলেন, ‘আমাকে ছাড়ো। নেইমার আমার জন্য অপেক্ষা করছে।’ পরে অবশ্য বিনা বাক্যব্যয়ে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিয়েছেন পুলিশের হাতে। এরপর পুলিশ তাঁকে ছেড়েও দিয়েছে। ছাড়িয়ে নিতে আসা আত্মীয়স্বজনই পুলিশকে জানায় তাঁর মস্তিষ্ক বিকৃতির কথা। না ছেড়ে আর উপায় কী? আইএএনএস।