পাগলা হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৈকতঘেঁষা শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সকাল থেকেই প্রচণ্ড বাতাস। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ওভারেই স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ারের হ্যাট চাকার মতো গড়াতে গড়াতে থামল মিড অনের কাছে! তবে বাতাসের আসল ক্ষমতা দেখা গেল পাকিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে, যখন সেটি একেবারে উল্টেই ফেলল প্যাভিলিয়ন প্রান্তের সাইটস্ক্রিন! দ্রুত ছুটে এলেন মাঠকর্মী, এমনকি একাদশের বাইরে থাকা দুই দলের খেলোয়াড় ও স্টাফরাও। মাঠকর্মীরা না হয় ঠিক করতে এসেছেন, কিন্তু খেলোয়াড় কিংবা স্টাফরা কেন? সাইটস্ক্রিনের ওপরে যে তাঁদের ভিডিও ক্যামেরা রাখা। বেয়াড়া বাতাসের হাত থেকে বাঁচাতে ক্যামেরাই নামিয়ে নিতে হলো তাঁদের। খেলা বন্ধ থাকল মিনিট পাঁচেকের জন্য। কোনোমতে সাইটস্ক্রিন দাঁড় করিয়ে রেখে শেষ করা হলো পাকিস্তানের ইনিংস। পুরোপুরি ঠিক করার জন্য অপেক্ষা করতে হলো লাঞ্চ হওয়া পর্যন্ত।