প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরভজন সিংকে কখনো পাগড়ি ছাড়া দেখেছেন? উত্তরটা না-ই হওয়ার কথা। কালো পাগড়ি পরে হরভজন বোলিং করছেন, দৃশ্যটা আপনার চোখের সামনে ভাসারই কথা। হরভজন জাতিতে শিখ, ধর্মীয় রীতি হিসেবেই মাথায় সেটি পরেন। হকি, ফুটবলেও পাগড়ি পরা শিখদের হরহামেশা দেখা যায়। কিন্তু বাস্কেটবলে পরতে গিয়েই হয়েছিল বিপত্তি। গত জুলাইতে এশিয়ান কাপ বাস্কেটবলের ভারতীয় দলে ছিলেন দুজন শিখ—অমৃতপাল সিং ও অমরজোত সিং। কিন্তু কোর্টে নামার আগে তাঁদের আটকে দেওয়া হয়। সেটা নিয়ে তখন কম বিতর্ক হয়নি। এবার শিখ সম্প্রদায় একত্রিত হয়ে সিদ্ধান্তটির বিপক্ষে একজোট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আবেদন করেছে, যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। কোনো কিছুতেই কাজ না হলে তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছে। পিটিআই।