পাঠক জরিপে স্মার্টফোন পাচ্ছেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে পাঠকদের ভোটে এবার আলাদা একটি বিভাগে নির্বাচিত হয়েছেন ২০১১ সালের বর্ষসেরা খেলোয়াড়। এই জরিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া পাঠকদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০ জন প্রিয় তারকার পাশে বসে অনুষ্ঠানটি দেখার সুযোগ পেয়েছেন। লটারির মাধ্যমে পাঠক জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে আরও ১০ জন পাচ্ছেন একটি করে স্মার্টফোন। গতকাল প্রথম আলোর কার্যালয়ে লটারির মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু ও প্রথম আলোর ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ।এসএমএস ও কুপন পাঠিয়ে স্মার্টফোন বিজয়ীরা: মাজহারুল হক তুষার, মুক্তারবাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা; আরিফ হোসেন, ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর; নেওয়াজ মাহমুদ নিলয়, আতোয়ারী কলেজ মোড়, পঞ্চগড়; ইশরাত জাহান ঈশিতা, ঠাকুরপাড়া, কুমিল্লা; মো. করিম, রিয়াজউদ্দীন বাজার, আঞ্জুমান মার্কেট, চট্টগ্রাম; সোহেল সরকার, তেজকুনীপাড়া, ফার্মগেট, ঢাকা; নুজহাত নাওয়ার, রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; লুৎফর রহমান, এলিফ্যান্ট রোড, ঢাকা; গোলাম রব্বানী শামীম, সোনাতলা, বগুড়া; মো. সালমান, মোহাম্মদপুর, ঢাকা। পুরস্কার হস্তান্তরের আগে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে।