পাঠক জরিপের ভাগ্যবান ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২-এ একটি পুরস্কারের বিচারক ছিলেন পাঠকেরা। ১ জুনের ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে ‘পাঠকের ভোটে বর্ষসেরা’ পুরস্কার পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। এটি চূড়ান্ত হয়েছে দুই ধাপের পাঠক জরিপের মাধ্যমে। কুপন ও এসএমএসে যাঁরা এই জরিপে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্য থেকে ১০ জন পাচ্ছেন একটি করে স্মার্টফোন। গতকাল প্রথম আলোর কার্যালয়ে লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে এই ভাগ্যবানদের নির্বাচন করেন গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপের স্বীকৃতি পাওয়া ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায়। উপস্থিত ছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের দিন বিদেশে থাকায় নিজ হাতে পুরস্কার নিতে পারেননি বিদ্যুৎ। তাঁর হয়ে ট্রফি নিয়েছেন তাঁর স্ত্রী। তবে পুরস্কার পাওয়ার আনন্দ কালও যেন ছুঁয়ে ছিল তাঁকে। বললেন, ‘১৯৮৯ সাল থেকে ২৪ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি। জাতীয় পুরস্কার পেয়েছি, ক্রীড়া লেখক সমিতির পুরস্কার পেয়েছি। বাকি ছিল শুধু এই পুরস্কারই। এর মধ্য দিয়ে আমার খেলোয়াড়ি জীবন তৃপ্ত হলো যেন।’
পুরস্কার পেলেন যাঁরা: মো. মাহবুবুর রহমান (২৯৫, পশ্চিম মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট), আরিফ আহমেদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তানভির আহমেদ (৬ বি/৮, আরামবাগ, ঢাকা), আঞ্জুনিনা পারভীন (সিনিয়র নার্স, ঢাকা মেডিকেল কলেজ), রফিকুল ইসলাম সরদার (গৌরনদী, বরিশাল), সজল খান (শাহ আলিবাগ, মিরপুর, ঢাকা), সুমন হোসেন (বাড়ি-১৯, সড়ক-৩৫, গুলশান, ঢাকা), শারমিন জাহান (বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা), গৌর চন্দ্র পাল (এম চন্দ্র লাহিড়ী লেন, কুষ্টিয়া) ও মোহাম্মদ জাকির হোসেন (ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, সুনামগঞ্জ)।