পাঠক ভোটে তৃতীয় সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের মন্থর উইকেটে ২৩৩ বলে ১৮৬। কেভিন পিটারসেনের ক্যারিয়ারের সেরা তো বটেই, ইনিংসটিকে মনে করা হয় ইংলিশ ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা। ভারতের বিপক্ষে সিরিজের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংসটি নির্বাচিত হয়েছে ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারনন ফিল্যান্ডারের ৩০ রানে ৫ উইকেট নির্বাচিত হয়েছে বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্স। ষষ্ঠ ইএসপিএন-ক্রিকইনফো পুরস্কারজয়ীদের নাম ঘোষণা হয়েছে কাল। বর্ষসেরা ক্রিকেটার নয়, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটটি পুরস্কৃত করে থাকে তিন সংস্করণের বর্ষসেরা পারফরম্যান্সকে। ওয়েবসাইট।জুরি ভোটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না বাংলাদেশের কেউ। তবে পাঠক ভোটে ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্সের তালিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এনামুল হকের ১২০, বোলিংয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সোহাগ গাজীর ২৯ রানে ৪ উইকেট। জেতেননি কেউই, তবে ভোটে তৃতীয় সেরা হয়েছেন সোহাগ। পাঠক ভোটে তিন সংস্করণেই সেরা বোলিং পারফরম্যান্স সাঈদ আজমলের। সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স হাশিম আমলার ৩১১, সেরা ওয়ানডে ব্যাটিং এশিয়া কাপে বিরাট কোহলির ১৮৩, সেরা টি-টোয়েন্টি ব্যাটিং ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে মারলন স্যামুয়েলসের ৭৮।স্যামুয়েলসের ইনিংসটি জুরিদের ভোটেও বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স। সেরা বোলিং একই টুর্নামেন্টে লাসিথ মালিঙ্গার ৩১ রানে ৫ উইকেট। সেরা ওয়ানডে ব্যাটিং সিবি সিরিজে বিরাট কোহলির ১৩৩, ওয়ানডে বোলিং অস্ট্রেলিয়ার বিপক্ষে থিসারা পেরেরার ৪৪ রানে ৬ উইকেট। জিওফ বয়কট, ইয়ান চ্যাপেল, রাহুল দ্রাবিড়, রমিজ রাজা, পিটার কারস্টেন, রাসেল আরনল্ডসহ সাবেক ক্রিকেটার ও সিনিয়র ক্রিকেট সাংবাদিকদের ১৪ সদস্যের জুরি বোর্ড নির্বাচিত করেছে সেরাদের।