পাঠ্যসূচিতে টেন্ডুলকার-অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার পাঠ্যসূচিতে টেন্ডুলকার
এবার পাঠ্যসূচিতে টেন্ডুলকার

২৪ বছরের ক্যারিয়ারে ২২ গজে যে অবিনশ্বর কীর্তি গড়েছেন, তাতেই মানুষের হূদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ। তবুও শচীন টেন্ডুলকারের কীর্তি কোমলমতি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিতে প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। শিশুদের উত্সাহিত করতে রাজ্য সরকার চতুর্থ শ্রেণির মারাঠি ও ইংরেজি বিষয়ের পাঠ্যসূচিতে টেন্ডুলকারের নামে একটি অধ্যায় যোগের সিদ্ধান্ত নিয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা এ অধ্যায় পড়বে।

মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দারদা বলেন, সরকার টেন্ডুলকারকে স্কুল সিলেবাসে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে যেন শিশুরা উত্সাহিত হয়। তাঁর মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেম ও দায়িত্ববোধ সম্পর্কে শিখতে পারবে। মাস্টার ব্লাস্টার কখনোই কোনো বিতর্কে জড়াননি।

ভারতে স্কুলের পাঠ্যসূচিতে ক্রিকেট কিংবদন্তির অন্তর্ভুক্ত হওয়া নতুন নয়। এর আগে চন্দ্রকান্ত গুলাবরাও ‘চান্দু’ বোরদে ও সুনীল গাভাস্কার যোগ হয়েছিলেন স্কুলের পাঠ্যসূচিতে।