বড় শাস্তি আরামবাগের

পাতানো খেলার শাস্তি পেল আরামবাগছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরামবাগের বিরুদ্ধে অনলাইন বেটিং, স্পট ফিক্সিংসহ ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তি হিসেবে দলটিকে দেশের ফুটবলে এক ধাপ নামিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি। এ ছাড়া অনলাইন বেটিং কাণ্ডে জড়িত আরামবাগের কর্মকর্তা ও দেশি-বিদেশি ১৩ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। আজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শাস্তির বিষয়টি জানিয়েছে বাফুফে।

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় আরামবাগ। কিন্তু এখন পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলা হবে না তাদের। তাদের এখন দুই বছর খেলতে হবে প্রথম বিভাগে। এই সময় দলটি ওপরের বিভাগে উত্তীর্ণ হলেও সেটা কার্যকর হবে না। তবে অবনমিত হলে দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

ক্যাসিনো–কাণ্ডের পর এবার আরামবাগের গায়ে পড়ল পাতানো খেলার কালিমা
ছবি: প্রথম আলো

বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত

১. আরামবাগ ক্রীড়া সংঘকে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে জমা দিতে হবে এই টাকা।

২. আরামবাগের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এম স্পোর্টসের প্রধান স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম ও, সাবেক দলীয় ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম, সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

৩. ক্লাবের সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস, ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ফুটবলীয় কার্যকলাপ হতে ১০ বছর নিষিদ্ধ।

৪. ক্লাবের সাবেক গোলকিপার আপেল মাহমুদকে ৫ বছর নিষিদ্ধ।

কয়েক বছর আগেই দারুণ সম্ভাবনা দেখিয়েছিল দেশের ফুটবলের
ছবি: প্রথম আলো

৫. সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ: রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা, ব্রাডি স্মিথকে (অস্ট্রেলিয়া) ৩ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

৬. সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা, ওমর ফারুক রাকিবুল ইসলাম মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা দুই বছর নিষিদ্ধ।