পাতানো ম্যাচের হাস্যকর শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ ফুটবলে পাতানো ম্যাচ খেলেও নামমাত্র শাস্তি পেয়ে বেঁচে যাচ্ছে দুটি দল। গত সোমবার সিটি ক্লাবের সঙ্গে সমঝোতা করে ২-০ গোলে জেতে দিলকুশা। ম্যাচটা পাতানো ছিল বলে পরশু সিদ্ধান্তে পৌঁছায় দ্বিতীয় বিভাগ লিগ কমিটি। তবে শাস্তিটা বেশ হাস্যকর। বাইলজ অনুযায়ী জয়ী দল শুধু ওই ম্যাচের পয়েন্ট পাবে না। সঙ্গে মাত্র ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা। ইচ্ছে করে হেরে যাওয়া সিটি ক্লাবের কোনো পয়েন্ট কাটা হয়নি। তাদের জরিমানা মাত্র ২৫ হাজার টাকা। ওদিকে এই লিগে চ্যাম্পিয়ন পুলিশ অ্যাথলেটিক ক্লাব, রানার্সআপ পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব।