পাতানোর গন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর পাকিস্তান-ভারত ম্যাচটি পাতানো ছিল বলে মনে করেন পল নিক্সন। ম্যচের শেষ দিকে সাবেক ইংল্যান্ড উইকেটকিপারের টুইট, ‘পাকিস্তান ম্যাচটি ছেড়ে দিচ্ছে...২৪ বলে ২৪ প্রয়োজন, কিন্তু আমার বাজি ভারত...পাকিস্তান উইল জাস্ট লুজ লাস্ট ফিউ বলস।’২৪ বলে যখন ২৪ প্রয়োজন, পাকিস্তানের হাতে তখন ৪ উইকেট। খেলছিলেন মোহাম্মদ হাফিজ ও উমর গুল। কিন্তু ৭ বল আগেই গুটিয়ে গিয়ে পাকিস্তান ম্যাচ হারে ১০ রানে। সব মিলিয়ে শেষ ৭ উইকেট হারিয়েছে ৪৪ রানে। ওই টুইটের পর নিক্সনকে একজন জিজ্ঞাসা করেন, তাঁর ইঙ্গিত ম্যাচ পাতানোর দিকে কি না। জবাবে নিক্সনের টুইট, ‘আপনি কি ম্যাচটি দেখছেন?’ আরও বেশ কিছু টুইটের জবাবে নিক্সনের টুইট, ‘লেগ স্লিপ রাখার পরও হাফিজ যখন ল্যাপ সুইপ (প্যাডেল সুইপ) করছে, তখন বোঝা গেছে ম্যাচটি আসলে একটি কৌতুক।’ ওয়েবসাইট।