পাতালভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের পাতালরেলে হন্তদন্ত হয়ে হাঁটছেন। একটু পরই ধরতে হবে ট্রেন। হঠাৎ দেখলেন ট্রেন থেকে নামছেন রিউস, মুলাররা। না, কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য নয়, এই অভিজ্ঞতাটা কাল বেশ কয়েকজন লন্ডনবাসীরই হয়েছে। কালই ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলে ফেলেছে জার্মানি। তার আগে শেষ মুহূর্তের অনুশীলনে যেতে পাতালরেলকেই বেছে নিয়েছিল পুরো জার্মান দল। হোটেল থেকে ওয়েম্বলি পার্কে যেতে তাদের সময় লেগেছে ৪২ মিনিট। কিন্তু টিমবাসেই যেখানে অনায়াসে যাওয়া যায়, সেখানে এত হ্যাপা পোহানো কেন? এটা কি তবে লোক দেখানোর জন্য? জার্মানি কোচ জোয়াকিম লো জানিয়েছেন, লন্ডনের বিখ্যাত যানজট এড়াতেই এই ‘পাতালভ্রমণ’! এএফপি।