পাতোর নতুন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মৌসুম ইনজুরি তাঁকে প্রায় দর্শকের সারিতে বসিয়ে রেখেছে। গত মৌসুমে এসি মিলানের হয়ে লিগে করেছেন মাত্র একটি গোল! খেলেছেন ১১ ম্যাচ। চোটে ভুগতে থাকা আলেজান্দ্রে পাতোকে এবার নতুন রূপে দেখা যেতে পারে। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান নতুন মৌসুমে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন।এবার মিলানকে জেতানোর জন্যও উন্মুখ ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘আমি আমার সব শারীরিক সমস্যা ভুলে থাকার চেষ্টা করেছি। এটা একটা নতুন মৌসুম, আমি বেশ নির্ভার এবং খুশি। এবং আমি যতটা সম্ভব এবার বেশি ম্যাচ খেলতে চাই। মিলানের হয়ে শিরোপা জিততে চাই।’ এবার মিলান তাদের বড় দুই তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং থিয়াগো সিলভাকে হারিয়েছে। ক্লাব দুজনকেই বেচে দিয়েছে প্যারিস সেন্ট-জার্মেইয়ের কাছে। তাঁদের হারানো বড় রকমের ক্ষতি। কিন্তু বাস্তবতা মেনে নিয়েই তাঁদের জন্য শুভকামনা জানালেন পাতো, ‘জ্লাতান একজন চ্যাম্পিয়ন এবং ভালো বন্ধু। ওর জন্য রইল শুভকামনা। পিএসজি যাতে জিততে পারে, এ জন্য থিয়াগো সিলভার জন্যও রইল শুভকামনা।’ ওয়েবসাইট।