পাতোয় পার মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে এসি মিলান। পরশু সান সিরোতে অতিরিক্ত সময়ের গোলে নোভারার বিপক্ষে তাদের কষ্টেসৃষ্টে পাওয়া জয়টি ২-১ গোলের। মূল একাদশের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিয়েই বুধবার দল সাজিয়েছিলেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ২৪ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন নতুনদেরই একজন ১৯ বছর বয়সী স্টেফান এল শারাওয়ি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোলটি শোধ করে দেন নোভারার ইভান রাদোভানোভিচ। তবে এক পুরোনো খেলোয়াড়ই বাঁচিয়েছেন অ্যালেগ্রিকে। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা পাতোর গোলেই জয় নিশ্চিত হয় মিলানের। এএফপি।