প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচে বিপদে পড়লে, দল ডাগআউটেই আশ্রয় খোঁজে। ম্যানেজার যদি পারেন কলকাঠি নেড়ে ম্যাচের রূপ বদলে দিতে। কিন্তু ম্যানেজার নিজেই যদি ম্যাচের আগে মদ্যপান করে আসেন, তাহলে তো সমস্যা! ইদানীং মাঠে স্টুয়া বুখারেস্টের েখলা মানেই ম্যাচের আগে কোচ লরেন্টু রেগেকাম্পের ভদকা পান। ইউরোপা লিগে জুরিখের বিপক্ষে ম্যাচের আগে ক্লাবের ফুটবল পরিচালকের সঙ্গে পান করে ম্যাচের ফল নিজেদের পক্ষে পেয়েছিলেন। সে কুসংস্কারে বিশ্বাসী হয়ে ম্যাচের আগে নিয়মিত পান করে যাচ্ছেন দুজন। কখনো কখনো তা মাত্রাও ছাড়িয়ে যায়। কদিন আগে এক খেলায় তো ফুটবল পরিচালক ম্যাচের সময় হাঁটতেই পারছিলেন না। এতে যে খুব একটা কাজ হচ্ছে, তা কিন্তু নয়। গত আট ম্যাচে মাত্র একবারই জিতেছে বুখারেস্ট! গোলডটকম।