পানি-সংকটে ফেনী সকার ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাইরের ভেন্যুগুলো নিয়ে জোর আপত্তি বেশিরভাগ ক্লাবের। প্রিমিয়ার ফুটবল লিগের অ্যাওয়ে ম্যাচগুলো তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হচ্ছে। কিন্তু এসব ম্যাচে নামার আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারছে না বাইরের ক্লাবগুলো। কমলাপুর স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প করেছে ফেনী সকার ক্লাব। অনুশীলন সমস্যার পাশাপাশি প্রচণ্ড গরমে যোগ হয়েছে পানি-সংকট। তিন দিন ধরে স্টেডিয়ামের পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন খেলোয়াড়েরা। কাল স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর জানালেন, ‘তিন দিন আগে স্টেডিয়ামের পানির পাম্প নষ্ট হয়ে গেছে। এনএসসির প্রকৌশলী এসে আজ পাম্পটি দেখে গেছে। আগামী দু-তিন দিনের আগে এটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই।’