পানিতে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলে ঝড় তোলার অপেক্ষায় ফেল্প্স ও তাঁর সঙ্গীরা। কিন্তু তাঁদেরই অলিম্পিক-সঙ্গী জিমি বাটলারকে একটু পানিতে নামতে বলে দেখুন না! এতে হয়তো দাঁত কপাটিই লেগে যাবে এই বাস্কেটবল খেলোয়াড়ের। পানিকে ভীষণ ভয় শিকাগো বুলস তারকার। অলিম্পিকে এসে পল্লিতে না থেকে প্রমোদতরিতে আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল। বাটলারকে প্রথমে যে কক্ষটি দেওয়া হয়েছিল সেটি বদলে নিয়েছেন। কারণ তাঁর কক্ষ থেকে সাগর দেখা যায়! এ নিয়ে সতীর্থদের খোঁচা সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত, পানিতে নামিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে তাঁকে! ফক্সস্পোর্টস।