পান্ডা এভরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাজনার সঙ্গে সঙ্গে দুলকি চালে নাচ শুরু করল পান্ডাটা। আসল পান্ডার মতো অতটা নাদুসনুদুস নয় অবশ্য, কিছুটা যেন মানুষের মতো। একটু পরে ভুলটা ভেঙে গেল, এটা আসলে মানুষই। কিন্তু পান্ডার সাজে এভাবে নাচছেন কে? রহস্যটা ফাঁস হলো পরে, ফ্রেঞ্চ ডিফেন্ডার প্যাট্রিস এভরাই সাদা-কালো পোশাকটা পরেছিলেন। কিন্তু পান্ডার বেশ ধারণ করতে গেলেন কেন ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার? নিজেই জানালেন, ‘পান্ডার মতো হও। আমি কালো, আবার সাদাও। আমি এশিয়ান, আমি হাসিখুশি। আমি খেলা ভালোবাসি। বর্ণবাদকে না বলুন।’ বর্ণবাদের কালো ছায়াটা অবশ্য কাছ থেকে দেখেছেন এভরা। ২০১১ সালে লুইস সুয়ারেজের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন। সেটির জন্য পরে নিষিদ্ধ হতে হয়েছিল সুয়ারেজকে। মেইল অনলাইন।