প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ম্যাচের ঠিক ঠিক ভবিষ্যদ্বাণী করে পলের মতোই দুনিয়াজুড়েই নাম কিনবে পান্ডাগুলো, চীনের গণমাধ্যম বসে ছিল সেই আশায় । কিন্তু সেই আশায় গুড়ে বালি ঢালল খোদ চীনারাই। প্রথম ভবিষ্যদ্বাণীটি করার আগেই পরশু ফরমান এল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের—বন্ধ করো তামাশা। পরিকল্পনা ছিল প্রথম পর্বে জয়, ড্র ও হার লেখা তিনটি পাত্র থেকে খাবার তুলে নিয়ে ভবিষ্যদ্বাণী করবে পান্ডাগুলো। এরপর নকআউট পর্বে যে দেশের পতাকা লাগানো গাছে উঠবে পান্ডা, সম্ভাব্য জয়ী সেই দেশই। কিন্তু ভবিষ্যদ্বাণী করার আগেই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল সাদা-কালো পান্ডা জ্যোতিষীগুলোর। এএফপি।