পারফরম্যান্সের পুরস্কার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজে দলকে ৩-০ ব্যবধানে জেতানোয় তিনজনই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রবি বোপারা, জেড ডার্নব্যাক ও ক্রেগ কিসওয়েটার ভারত সফরের দলে রয়েছেন অবধারিতভাবে। এবার আরও বড় পুরস্কার পেলেন এই ত্রয়ী। তিনজনেরই ঠাঁই হয়েছে ইংল্যান্ডের বর্ধিত কেন্দ্রীয় চুক্তিতে। নির্দিষ্টসংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেললেই বর্ধিত কেন্দ্রীয় চুক্তিতে আসেন ইংলিশ ক্রিকেটাররা। এই তিন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে পেরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড উল্লসিত। নির্বাচক জিওফ মিলার বলছেন, ‘রবি বোপারা, জেড ডার্নব্যাক, ক্রেগ কিসওয়েটার কেন্দ্রীয় চুক্তিতে আসায় আমি আনন্দিত।’ ওয়েবসাইট।