পারবেন ওজনিয়াকি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ হ্যাভেন ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা এমন কিছু নয়। ক্যারোলিন ওজনিয়াকির এমন উল্লাসের কারণ হতে পারে একটাই, ইউএস ওপেনের ঠিক আগের এই টুর্নামেন্টে সব জয়ই ওজনিয়াকির কাছে মহার্ঘ। কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই এক নম্বর হয়ে যাওয়ার ব্যতিক্রমী ‘রেকর্ড’ তাঁর। গ্র্যান্ড স্লামের ফাইনালই খেলেছেন একটি, সেটি ২০০৯ সালে এই ইউএস ওপেনেই। ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ জানুয়ারির মধ্যে ৬৭ সপ্তাহ ছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এখন নেমে গেছেন আট নম্বরে। গত কিছুদিন কোর্টে সাফল্যের চেয়ে গলফার ররি ম্যাকইলরয়ের সঙ্গে প্রেমের কারণেই খবরে এসেছেন বেশি। এই নিউ হ্যাভেন ওপেনে অবশ্য টানা চারবারের চ্যাম্পিয়ন। এখানে পঞ্চম শিরোপার পথে ছুটতে ছুটতেও অবশ্য ফ্লাশিং মিডোই ভাসছে ওজনিয়াকির চোখে। এবারের ইউএস ওপেনে কি ঘুচবে তাঁর গ্র্যান্ড স্লাম-দুঃখ? এএফপি।