পারল না জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিল জনসনকে মনে করিয়ে দিচ্ছিলেন ব্রেন্ডন টেলর। জনসন নামের হঠাৎ হারিয়ে যাওয়া সেই ক্রিকেটার একসময় ব্যাটিং-বোলিং দুটোতেই ওপেন করতেন। এই জনসনের সেঞ্চুরিতে সেই ১৩ বছর আগে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল জিম্বাবুয়ে। কাল টেলর একটুর জন্য সেঞ্চুরি পাননি, ‘একটুর জন্য’ জিততে পারল না জিম্বাবুয়েও। শেষ পর্যন্ত আক্ষেপ হয়ে থাকল মাত্র ৫টি রান।কাল বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচেই অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল জিম্বাবুয়ে। বড় অঘটনই হতো জিততে পারলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যে মাত্রই দুটি জয় আছে জিম্বাবুয়ের। পাকিস্তানের বেঁধে দেওয়া ২৪৮ রানের লক্ষ্যের দিকে কিন্তু শুরু থেকেই ভালোমতো ছুটছিলও। শুরুতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ভুসি সিবান্দা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে দারুণ খেলা এই ওপেনার কাল করেছেন ৭৩। দ্বিতীয় উইকেটে মাসাকাদজার সঙ্গে ৪৮ আর তৃতীয় উইকেটে টেলরের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। সিবান্দার পর হাল ধরেন টেলর। ইনিংসের ৪৯তম ওভারে তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মূলত জিম্বাবুয়ের আশা শেষ হয়ে যায়। না হলে হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৩ ওভারে ২৫ রান খুব কঠিন কিছু ছিল না। সেটি কঠিন হয়ে যায় আজমলের করা ৪৮তম ওভারে মাত্র ৩ রান আসায়। পরের ওভারে ১০ রান এলেও জিম্বাবুয়ে হারায় টেলরকে। আর শেষ ওভারে ১২ রান দরকার ছিল, জিম্বাবুয়ে তুলতে পারে ৬।এর আগে ইউনুস আর মিসবাহর দুটো ফিফটিতে ২৪৭ তোলে পাকিস্তান। ১৪ মাস পর দলে ফেরা শোয়েব মালিক কিছুই করতে পারেননি। ব্যাট হাতে ২ রান করার পর ৩ ওভারে দিয়েছেন ২১ রান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ২৪৭/৭ (ইউনুস ৭৮, মিসবাহ ৫৪, উমর ৩৬, আদনান ২৭, হাফিজ ২৬; প্রাইস ২/৩৯, পোফু ২/৫৪, চিগুম্বুরা ১/৩১, উতসেয়া ১/৫২)। জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪২/৭ (টেলর ৮৪, সিবান্দা ৭৩, টাইবু ২৬, চিগুম্বুরা ২৪, মাসাকাদজা ১৫; চিমা ৩/৩৬, হাফিজ ১/৩৮, তানভির ১/৪৭, আজমল ১/৪৮)।ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ইউনুস খান।