পারল না পাকিস্তানের যুবারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সফরে একের পর এক হেরে চলেছে পাকিস্তান। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ৫ ওয়ানডের সিরিজেও হোয়াইটওয়াশের কিনারায় মোহাম্মদ ইউসুফের দল। বড়দের টানা পরাজয়ের ‘শোধ’ তোলার সুযোগ পেয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেটি কাজে লাগাতে ব্যর্থ হলো তারাও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তাদের ২৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। অস্ট্রেলিয়াই প্রথম দল, যারা তৃতীয়বারের মতো জিতল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা। এর আগে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৮ ও ২০০২ যুব বিশ্বকাপে।অস্ট্রেলিয়া শেষ হাসি হাসলেও ম্যাচের প্রথম ভাগটা ছিল পাকিস্তানেরই। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৩ রানেই ৩ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে ফ্লোরস (৩৫) ও কিথের (২৫) ৫৭ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলাতে পারলেও আবারও জোড়া আঘাত হানে পাকিস্তান। ৮২/৫ হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ষষ্ঠ উইকেটে ট্রিফিট ও রিচার্ডসনের ৪৫ রান এবং সপ্তম উইকেটে রিচার্ডসন ও আর্মস্ট্রংয়ের ৬২ রানের জুটিই অস্ট্রেলিয়াকে পার করিয়ে দেয় ২০০ রান (২০৭/৯)।জয়ের জন্য এটা বড় লক্ষ্য নয়। পাকিস্তান ১ উইকেটে ৬৯ রানও তুলে ফেলেছিল। কিন্তু এর পরই পথ হারিয়ে ফেলে পাকিস্তান। আজিম ঘুম্মান ৯০ বলে ৪১ রান করে অস্ট্রেলীয় বোলারদের সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে অন্যদের ব্যর্থতায় ১৮২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৭/৯ (রিচার্ডসন ৪৪, আর্মস্ট্রং ৩৭, ফ্লোরস ৩৫, কিথ ২৫, ট্রিফিট ২১; ভাট্টি ৩/৩৩, ফাইয়াজ বাট ২/৩৭, রাজা ১/২১, বাবর ১/৩৪)।পাকিস্তান: ৪৬.৪ ওভারে ১৮২ (ঘুম্মান ৪১, শেহজাদ ৩৬, বাবর ২৮, আজিজ ২৩; হাজলউড ৪/৩০, ডোরান ৩/৩২, কিথ ১/১৮, ফ্লোরস ১/১৯, ম্যাকডারমট ১/৫০)।ফল: অস্ট্রেলিয়া ২৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জস হাজলউড।