পারল না বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্ব থেকেই ছিটকে পড়ল বাংলাদেশ। ইয়েমেনের বিপক্ষে জিতে মূল পর্বে ওঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের যুবাদের সামনে। কিন্তু মালয়েশিয়ার কুচিংয়ে চলমান প্রতিযোগিতায় কাল বাংলাদেশ ০-৩ ব্যবধানে হেরেছে ইয়েমেনের কাছে। এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে সৌদি আরব ও ইয়েমেন উঠল মূল পর্বে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে আজ ইরানের সঙ্গে।