পারল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ ছিল আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়ে ফিবা এশিয়া চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার। কিন্তু বাংলাদেশের কিশোর বাস্কেটবল খেলোয়াড়েরা সেটি কাজে লাগাতে পারেনি। ফিবা তৃতীয় অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে ১০৩-৫৯ পয়েন্টে। টানা তিন ম্যাচ জিতে ভারত হলো আঞ্চলিক চ্যাম্পিয়ন। আগামী সেপ্টেম্বরে ইরানে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলবে তারাই। টানা দুই ম্যাচজয়ী বাংলাদেশ কাল ভারতের খেলোয়াড়দের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধে ভারত এগিয়ে গিয়েছিল ৫৮-১৩ পয়েন্টে। এর আগে গ্রুপের অন্য ম্যাচে নেপাল ৪৭-৩৪ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে। খেলার প্রথমার্ধে নেপাল এগিয়েছিল ২১-১৩ পয়েন্টে।