পারল না ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে টানা ২১তম জয়টি আর পেল না ম্যানচেস্টার সিটি। কাল সান্ডারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় এককভাবে রেকর্ডটা আর করা হলো না রবার্তো মানচিনির দলের। তবে দলটি যে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পরেছে সেটাই বা কম কিসে। ৮৪ মিনিট পর্যন্ত ১-৩ গোলে পিছিয়ে ছিল সিটি। এরপর মারিও বালোতেল্লি ও আলেকজান্ডার কোলারভের দুই মিনিটের দুই গোলেই সমতায় ফেরায় তাদের। খেলার ৪২ মিনিটে পেনাল্টি থেকে সিটির প্রথম গোলটিও করেছিলেন বালোতেল্লি। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ম্যানইউর চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে দলটি। তবে ম্যানইউ একটি ম্যাচ কম খেলেছে। কাল হেরেছে আর্সেনালও। কিউপিআরের কাছে তারা হেরেছে ২-১ গোলে। তবে বেঁচে গেছে আরেক বড় দল চেলসি। ২-০ গোলে পিছিয়ে পড়া অ্যাস্টন ভিলা ২-২ গোলে সমতা আনে ৮০ মিনিটে। তবে শেষ ৮ মিনিটে দুটি গোল করে ৪-২ ব্যবধানেই জেতে চেলসি। চেলসির গোলদাতা ইভানোভিচ (২), স্টারিজ ও তোরেস। ইএসপিএন ও স্টার স্পোর্টস।