পারল না স্পেনের 'ছোটরা'ও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের কাছে কনফেডারেশনস কাপের ফাইনালে হারার হতাশা এখনো টাটকাই। এরই মধ্যে স্প্যানিয়ার্ডদের হতাশায় পুড়তে হলো আবারও। ক্যাসিয়াস-রামোস-জাভিদের পর এবার হতাশ করল তাঁদের অনুজরা। তুরস্কে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন স্পেন। গত পরশু স্পেনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে কনফেডারেশনস কাপে চতুর্থ হওয়া উরুগুয়ে। উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে ফ্রান্সও সেমিফাইনালে সঙ্গী হয়েছে উরুগুয়ের।