প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন অ্যালিস্টার কুক, তাঁর ব্যর্থতাও এখন বেশ বড় খবর। লর্ডসে কাল ১২ রানে আউট হওয়ায় ছুঁতে পারলেন না একটি বিশ্ব রেকর্ড। গত অ্যাশেজে পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রানে আউট হয়েছিলেন। এরপর কালকের আগ পর্যন্ত মাঝের ৬ ইনিংসের প্রতিটিতেই ছিল ফিফটি। মেলবোর্নে ৮২ দিয়ে শুরু, এরপর ১৮৯, ১৩৩, ৯৬, ১০৬ ও ৫৫। টানা ৬ ইনিংসে ফিফটি আছে আরও ২০ জনের, কুকের আগে সর্বশেষ ছিল পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের। কাল ফিফটি পেলে এই বিশাল দলে নন, কুক থাকতে পারতেন ছোট্ট একটি দলে। টানা ৭ ইনিংসে ফিফটি করে যে দলে আছেন স্যার এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার ও শিবনারায়ণ চন্দরপল।