পারলেন না টাইবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পের জন্য ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ‘সাঈদ আজমল’ হলেন না সোহেল খান, টাটেন্ডা টাইবুও পারলেন না ‘মাইক হাসি’ হতে। কাল হারারেতে শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। সোহেল খানের প্রথম বলে টাইবু মারলেন ৬, পরের চার বলের প্রতিটিতেই ২। শেষ বলে প্রয়োজন ৬, কিন্তু ফুলটস পেয়েও কোনো রান করতে পারলেন না টাইবু (২৮ বলে ৩৭)। ৫ রানে জিতল পাকিস্তান, ২-০-তে টি-টোয়েন্টি সিরিজ জিতে বিদায়ী উপহার দিল কোচ ওয়াকার ইউনুসকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১৪১। ম্যাচসেরা আবারও মোহাম্মদ হাফিজ (৩৮ বলে ৫১, ৩/১১)। ওয়েবসাইট।