পারলেন না পাপিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের যুব কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম হিটে ১২.৬৬ সেকেন্ড সময় করে সেমিফাইনালে উঠে গিয়েছিলেন বাংলাদেশের অ্যাথলেট পাপিয়া রানী সরকার। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে যাওয়া হলো না জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের দ্রুততম মানবীর, যদিও সেমিফাইনালে তাঁর টাইমিং আরও ভালো হয়েছিল। ১২.৬৩ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন তিনি। সেরা চারের মধ্যে থাকলে অবশ্য অংশ নিতে পারতেন ফাইনালে। ১১.৫৩ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানবী হয়েছেন ইংল্যান্ডের সোফি পাপস।