উইম্বলডনের শিরোপা জোকোভিচের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না রজার ফেদেরার। উইম্বলডনের ফাইনালে আজ রোববার সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের কাছে হেরে গেলেন সুইস তারকা।
আজ জোকোভিচকে হারাতে পারলে ক্যারিয়ারের ১৮তম শিরোপা জিততেন রজার ফেদেরার। ২০১২ সালে এই উইম্বলডনেই ক্যারিয়ারের সর্বশেষ গ্রান্ড স্লাম শিরোপা জিতেছিলেন ফেদেরার।
এদিকে আজ রজার ফেদেরারকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা ঘরে তুললেন জোকোভিচ। প্রায় চার ঘণ্টা (৩ ঘণ্টা ৫৬ মিনিট) লড়াই করে ৬-৭, ৬-৪, ৭-৬, ৫-৭, ৬-৪ সেটে রজার ফেদেরারকে হারান তিনি। এটি জোকোভিচের সপ্তম গ্রান্ড স্লাম শিরোপা। ওয়েবসাইট