পারলেন না ফেলপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মাস পর প্রতিযোগিতামূলক সাঁতারে নামছেন। ১২০০ ধারণক্ষমতার মেসার স্কাইলাইন অ্যাকুয়াটিক সেন্টার ছিল কানায় কানায় পূর্ণ। অবশ্য বিজয়ীর হাসি হাসতে পারেননি মাইকেল ফেল্প্স। অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি পদকজয়ী সাঁতারু প্রত্যাবর্তনের প্রথম ইভেন্টে দ্বিতীয়। পরশু ১০০ মিটার ব্লাটার ফ্লাইয়ের ফাইনালে হেরে গেছেন বন্ধু রায়ান লোকিটর কাছে। লোকিট সময় নিয়েছেন ৫১.৯৩ সেকেন্ড। সকালে হিটে অনায়সেই জিতে যাওয়া ফেল্প্স রাতে ফাইনালে সময় করেছেন ৫২.১৩ সেকেন্ড। প্রথম হতে না পারলেও দীর্ঘদিন পর ফিরেই লোকিটর মতো প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানানো, সেটাই বা কম কী! তা ছাড়া ফেল্পেসর লক্ষ্যই ছিল ৫২ সেকেন্ড সময় করা। তিনি তাই সন্তুষ্টই, ‘আমি যেমনটা চেয়েছিলাম, সে রকমই করেছি।’ এএফপি।