প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্য ২০১৬ রিও অলিম্পিক। তবে সেই লক্ষ্যপূরণের কাজটা আপাতত একটু কঠিনই হয়ে গেল মাইকেল ফেল্প্সের জন্য। ক্যালিফোর্নিয়ার আরভিনে অনুষ্ঠানরত যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রি-স্টাইলে সপ্তম হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই সাঁতারু। পরশু তাঁর সময় লেগেছে ৪৯.১৭ সেকেন্ড। ৪৮.৩১ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে জিতেছেন লন্ডন অলিম্পিকের সোনাজয়ী নাথান অ্যাড্রিয়ান। সপ্তম হওয়ায় এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ায় প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফ্রি-স্ট্রাইলে অংশ নেওয়ার আশাও শেষ হয়ে গেল তাঁর। সেরা চারে থাকতে পারলেই প্রতিযোগিতার এই ইভেন্টে যুক্তরাষ্ট্র দলে জায়গা পেতেন তিনি। সূত্র: ইউএসএ টুডে।