পারলেন না ফেল্প্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল তাঁকে। সেমিফাইনালে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ইতিহাসের চতুর্থ সেরা টাইমিং করে জানান দিয়েছিলেন, তিনি প্রস্তুত। কিন্তু ভাগ্যই বুঝি এবার মুখ ফিরিয়ে নিয়েছে। না হলে পুরো রেসে এগিয়ে থেকে একেবারে শেষ মুহূর্তে গিয়ে কেন হেরে যাবেন! মাইকেল ফেল্প্স তাঁর ১৫ নম্বর সোনাটি জিততে জিততেও জিততে পারলেন না। পারলেন না সাঁতারের একই ইভেন্টে টানা তিন অলিম্পিকে সোনা জেতার প্রথম কীর্তি গড়তে। আরও একটি রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। শেষ মুহূর্তের নাটকীয়তায় তাঁকে হারিয়ে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার শাড লে ক্লস।সবুজ টুপি পরা ক্লস অবিশ্বাস্যভাবে শেষ ১০ মিটারে এগিয়ে গেলেন। ক্লস সময় নিয়েছেন ১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড। ফেল্প্স ১ মিনিট ৫৩.০১ সেকেন্ড। ব্যবধান মাত্র দশমিক ০৫ সেকেন্ডের। ১ মিনিট ৫৩.২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের তাকেশি মাতসুদা।আরও একটি সোনা হাতছাড়া হয়ে গেল। তবে কালকের রুপাটি দিয়ে লারিসা লাতিনিনার রেকর্ডটায় অন্তত ভাগ বসাতে পারলেন। অলিম্পিকে তাঁর পদক এখন ১৮টি। স্টার স্পোর্টস।