পারলেন না বাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ওঠার আশা করেছিলেন আবদুল্লাহ হেল বাকি। কিন্তু তাঁর সে আশা পূরণ হলো না। তেহরানে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল এই ইভেন্টের বাছাইয়ে ৬৫৪ স্কোরের মধ্যে ৬১৯.৫ করেও ফাইনালে উঠতে পারেননি বাকি। বাছাইয়ে ৩৪ প্রতিযোগীর মধ্যে আটজন উঠেছেন ফাইনালে। দশমিক ১ পয়েন্টের জন্য প্রথম আটের মধ্যে জায়গা হয়নি তাঁর, নবম হয়ে নিয়েছেন বিদায়।