প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের যত ম্যাচ, নিজেরও তত ম্যাচ। ব্রেন্ডন ম্যাককালাম ও শোয়েব মালিকের টি-টোয়েন্টি ম্যাচ খেলার হিসাবটা এ রকমই। নিউজিল্যান্ডের খেলা ৩৩টি টি-টোয়েন্টির সব কটিতেই মাঠে নেমে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ম্যাককালামের, শ্রীলঙ্কার বিপক্ষে গতকালই যেটি হয়ে যাওয়ার কথা ৩৪। পাকিস্তানের ৩০টি ম্যাচের সব কটি খেলে কিউই ক্রিকেটারকে ধাওয়া করছিলেন মালিক, তবে সেই দৌড় থেমে যাবে আজ পাকিস্তান মাঠে নামার সঙ্গে সঙ্গেই। এক বছরের নিষেধাজ্ঞায় আটকে পড়া মালিক যে দলেই নেই! টানা ২৮টি ম্যাচ খেলে ফেলেছিলেন মালিকের সতীর্থ কামরান আকমল, তবে ধারায় ছেদ পড়েছে গত ফেব্রুয়ারিতে। টানা ২৩টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার আলবি মরকেলই এখন কেবল চ্যালেঞ্জ জানাতে পারেন ম্যাককালামকে।