পারলেন না সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোতে পারলেন না সিদ্দিকুর রহমান। ব্যাংককে বাছাইপর্বের প্রথম দিনে সবার ওপরে থাকা বাংলাদেশি গলফার শেষ পর্যন্ত হয়েছেন নবম। গতকাল শেষ দিনে পারের চেয়ে এক শট বেশি খেলা সিদ্দিকুর দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে খেলেছেন পাঁচ শট কম। হতাশার এক দিনে তিনটি বার্ডি করলেও দুইটি বগি ও একটি ডাবল বগি করে ২০১১ সালের দুঃস্মৃতিটাই ফিরিয়ে এনেছেন। ১৭ নম্বর হোলের টি শটটা আশ্রয় নেয় পানিতে, আর ওটাই যেন সিদ্দিকুরের পুরোনো ব্যর্থতার প্রতীক। থাইল্যান্ডের কিরাদেচ আফিবার্নরাত, জাপানের হিদেকি মাতসুয়ামা ও দাইসুকে মারুয়ামা এবং চীনের উ আশুন পেরিয়েছেন বাছাইপর্ব। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।