পার্কের নতুন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে কুইন্স পার্ক রেঞ্জার্সে (কিউপিআর) পাড়ি জমিয়েছেন। কিন্তু এত সহজেই কি ছিন্ন হয় সাত বছরের সম্পর্ক? পার্ক জি সুং তাই স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁর হূদয় থেকে ম্যানইউর নাম কখনোই মুছে যাবে না। ওল্ড ট্রাফোর্ডের সাফল্য-ব্যর্থতার স্মৃতি হূদয়ের সিন্দুকে জমা হয়ে থাকবে যত দিন বেেঁচ থাকবেন।পেশাদার ফুটবলের জগৎটাই এমন। ‘আপন’ ঘরও একদিন ছেড়ে যেতে হয়। খুঁজে নিতে হয়ে নতুন ঠিকানা। পেশাদারির চরম এই বাস্তবতা মেনেই ম্যানইউ থেকে কিউপিআরে দক্ষিণ কোরিয়ার সাবেক মিডফিল্ডার। গত পরশুই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ। ৩১ বছর বয়সী পার্ক দুই বছরের জন্য হয়ে গেছেন কিউপিআরের। ২০০৫ সালে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে যোগ দিয়ে দ্রুতই আপন করে নেন ওল্ড ট্রাফোর্ডকে। ওই বছরই দক্ষিণ কোরিয়া তো বটেই, এশিয়ারই প্রথম ফুটবলার হিসেবে পার্কের বাহুতে ওঠে ম্যানইউর অধিনায়কত্বের আর্মব্র্যান্ড। রায়ান গিগসের বদলি হিসেবে নামার সময় অধিনায়কের বাহুবন্ধনীটি পেয়ে গিয়েছিলেন পার্ক।দীর্ঘ সাত বছরে ম্যানইউর অনেক সাফল্যের অংশীদার হয়েছেন। ক্লাবকে জিতিয়েছেন চারটি লিগ, তিনটি লিগ কাপ, একটি কমিউনিটি শিল্ড, একবার ক্লাব বিশ্বকাপ এবং একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সাফল্যধোয়া এই সময়ের কথা কোনো দিনই ভুলবেন না বলে জানালেন পার্ক, ‘ইউনাইটেডের সময়টা বাকি জীবনই আমার হূদয়ে গেঁথে থাকবে। ইউনাইটেডের মতো একটা গ্রেট দলের অংশ হতে পারা, এত কিছু জেতা, অনন্য সব সতীর্থের সঙ্গে খেলতে পারা এবং ফুটবলের সর্বকালের সেরা কোচের অধীনে খেলতে পারাটা আমার জন্য ছিল অনেক বড় পাওয়া।’প্রচণ্ড পরিশ্রমী, সারা মাঠে দৌড়াতে পারেন ক্লান্তিহীন—এটা ছিল তাঁর বিশেষ গুণ। ফলে ইউনাইটেডে তাঁর ডাক নামটাই হয়ে গেছে ‘তিন ফুসফুসের পার্ক’। পার্কের বিদায়ে সতীর্থদের মন খারাপ। সবার পক্ষ থেকে রিও ফার্ডিন্যান্ড যেন বিদায়ী বার্তাটাই দিলেন, ‘জি অসাধারণ এক খেলোয়াড়। ও সত্যিকারের সতীর্থ-অন্তপ্রাণ।’ ওয়েবসাইট।