পার্কের মুখে উত্তর কোরিয়ার বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক পার্ক জি-সুং প্রতিপক্ষের ডিফেন্ডার শুধু নয়, সাংবাদিকদের কূটনীতিক প্রশ্নও ভালোই কাটাতে পারেন। গত শুক্রবার উত্তর কোরিয়ায় বিশ্বকাপের ম্যাচগুলোর সম্প্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কৌশলী উত্তর দিয়েছেন পার্ক।দক্ষিণ কোরিয়া তার বৈরী প্রতিবেশীকে বিনা মূল্যে বিশ্বকাপের খেলাগুলো দেখতে দেবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এই মিডফিল্ডার বলেছেন, ‘এটা আমার এখতিয়ারভুক্ত নয়। কাজেই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না।’ প্রসঙ্গ ঘোরাতে তিনি টেনে আনেন উত্তর কোরিয়ার ফুটবল, ‘ অনেক বছর পর তারা বিশ্বকাপে এসেছে। আমি খুশি যে দুই কোরিয়াই বিশ্বকাপে খেলছে। তাদের খেলাটা আমাদের জন্য আগ্রহ জাগাচ্ছে।’বিশ্বকাপে এখন প্রায় নিয়মিত পার্কের দক্ষিণ কোরিয়া। বিপরীতে উত্তর কোরিয়া এর আগে একবারই মাত্র বিশ্বকাপে খেলেছে। আর ১৯৬৬ সালে সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল। উত্তর কোরিয়াকে নিয়ে এবারও বিশ্ববাসীর আলাদা একটা কৌতূহল। পার্কের বিশ্বাস, এবারও অন্য দলগুলোকে হতবিহ্বল করে দিতে পারে উত্তর কোরিয়া। ম্যানইউ তারকা বলেছেন, ‘উত্তর কোরিয়ার খেলোয়াড়েরা তেমন পরিচিত নয়। এটা অন্য দলগুলোর জন্য কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে।’ ওয়েবসাইট।