সাতে সাত। পার্থে সর্বশেষ সাত টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে হারল ইংল্যান্ড। সব মিলিয়ে ১৩ ম্যাচে নয় হার। এই মাঠে ইংল্যান্ডের একমাত্র সুখস্মৃতি ৩৫ বছর আগে। ১৯৭৮ সালের সেই ম্যাচে ইংলিশরা জিতেছিল ১৬৬ রানে। ড্র তিন ম্যাচ। তবে একটা ‘সান্ত্বনা’ পেতে পারে ইংলিশরা, পার্থে রানের হিসেবে এটাই (১৫০ রানে হার) সবচেয়ে কম ব্যবধানে হার। ২০০২ সালে ইংল্যান্ড হেরেছিল ইনিংস ও ৪৮ রানে। এখনো পর্যন্ত পার্থে ওটাই ইংলিশদের সবচেয়ে বড় পরাজয়।