পার্থে নেই কলিংউড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড। বিশ্বকাপের আগমুহূর্তে এসে দলের সমস্যাটা আরও প্রকট করে তুললেন পল কলিংউড। গতকাল বুধবার সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে পিঠে ব্যথা অনুভব করেছিলেন। সেই পিঠ ব্যথার কারণেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে।৬ ফ্রেব্রুয়ারি পার্থে অনুষ্ঠেয় শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না কলিংউডের। আজ বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের ইনজুরির অবস্থাটা দেখুন। ইনজুরির কারণে দেশে আছেন টিম ব্রেসনেন ও গ্রায়েম সোয়ান। অস্ট্রেলিয়া সফরে আসলেও একই কারণে দেশে ফিরে যেতে হয়েছে আজমল শেহজাদ ও ক্রিস ট্রেমলেটকে। এবার ফিরতে হচ্ছে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার কলিউডকেও। ক্রিকইনফো।